ছাতককে জেলা ঘোষনার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
২৫ অক্টোবর ২০১৯, ০৯:২২ পিএম
ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ছাতককে জেলা ঘোষনার দাবীতে গত বৃহম্পতিবার বিকালে সিলেটের বিভাগীয় কমিশনার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে । ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হুসেইন এডভোকেট ও সদস্য সচিব এডভোকেট আব্দুস ছালাম এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আলম উদ্দিন সহ স্মারক লিপি প্রদান করেন । এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আকমল হোসেন খান,এডভোকেট মনির উদ্দিন,এডভোকেট তাওহিদ আলম, এড.এড.কামাল হোসেন,এড কামাল আহমদ, সুনামগঞ্জ জেলাবারের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এড.কাওছার আলী,এড ফজর আলী,এড.আব্দুল হামিদ,এড.সামছুর রহমান,এড. আব্দুল জলিল,জেলাপরিষদ সদস্য এড.আং আজাদ রুমান, এপিপি এড. সাদী, এড.ছায়াদুর রহমান ছায়াদ সহ প্রমূখ।##





















