গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ অক্টোবর ২০১৯, ০৩:৫০ পিএম


গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক ও প্রচার কমিটির যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে প্রবীন মুরব্বি, সালিশী ব্যাক্তিত্ব শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন প্রচার কমিটির আহবায়ক আবুল লেইছ মো. কাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব শামসুল ইসলাম ও রইছ আলী, সমাজ সেবক মুহিবুর রহমান শান্তি মিয়া, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, মাস্টার আবদুল লতিফ, জোয়াদ উল্ল্যাহ, আবুল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি।

সিলেট বিভাগীয় প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, আবদুস সালাম, মাওলানা আখতার আহমদ, কাজি মাওলানা আবদুস সামাদ, শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, মাস্টার নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, শিক্ষক পংকজ দত্ত, ভুইগাঁও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, ইউপি সদস্য আলকাব আলী ও সুরেতাজ মিয়া, আনছার আলী, সাবেক মেম্বার দিল হোসেন, এডভোকেট মাসুম আহমদ, আবু বকর রাজা, আমিনুল ইসলাম বকুল, মাওলানা হোসাইন আহমদ, নিজাম উদ্দিন, আশরাফুর রহমান এনাম, আঙ্গুর আলম, মঞ্জুর আলম, সাংবাদিক অলিউর রহমান, জসিম উদ্দিন, ইব্রাহিম আলী, আবুল কাসেম, আনোয়ার হোসেন রনি, আশরাফুর রহমান, আবদুস সালাম প্রমুখ। সভায় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, দক্ষিণ খুরমা ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে।

 

 

Ads