কুলাউড়ায় টিলা থেকে গরু আনতে গিয়ে ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
১৫ নভেম্বর ২০১৯, ০৫:২৮ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার( ১৩ নভেম্বর) বিকেলে এঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪নভেম্বর) রাতে নির্যাতিতা স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক সফর আলীকে আসামী করে থানায় মামলা একটি দায়ের করেছেন।
নির্যাতিতা স্কুলছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৮ ও ৯ বছরের দুইটি শিশু গবাদি গরু আনতে টিলায় যায়। সেখানে আগে থেকে অবস্থান করা হাজিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সফর আলী (১৯) তাদের পথরুদ্ধ করে।
এসময় ৮ বছরের শিশুটিকে ধমক দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় ওই বখাটে। পরে ৯ বছরের শিশু স্কুলছাত্রী মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে সে।
বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
ধর্ষণের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ধর্ষককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
























