মৌলভীবাজারে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ০৫:০৩ পিএম


মৌলভীবাজারে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা

ছবি - সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন ঘাতক। রোববার সকালে উপজেলার পাল্লাতল চা বাগান এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বড়লেখা থানার এসআই রোকসানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসি ইয়াছিনুল হকসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। চারজনকে হত্যার পর ঘাতক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

(বিস্তারিত আসছে)

 

Ads