ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ পিএম


ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

ছবি-প্রতিদিনের চিত্র

দোয়ারাবাজার উপজেলা পরিষদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উদ্যোগে দিনব্যাপী নিরাপদ খাদ্য ও ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত। উপজেলার ৬ টি বাজার থেকে ৫০ জন হোটেল ও মুদি দোকান ব্যাবসায়িকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। প্রশিক্ষণের আলোচ্য বিষয় গুলো হল, ভেজাল খাদ্য, মুল্য বৃদ্ধি, এক্সপায়ার ডেট, মিথ্যা বিজ্ঞাপন, ময়লা যুক্ত খাবার, বেকারির মধ্যে খাবার তৈরী কাজে ভেজালও ময়লা যুক্ত খাবার জিবাণু বহন কারি মাছির উপদ্রুপ বিষয় সহ আইনে জেল জরিমানা বিষয়গুলো নিয়ে আলোচনা।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দোয়ারাবাজার  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সেলিম হায়দার, উপজেলা ফ্যাসিলেটেটর অমল চন্দ্র রায়, উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান, সাংবাদিক আশিক মিয়া, সাংবাদিক হারুন-অর-রশিদ প্রমূখ।

Ads