দোয়ারায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নির্বাহী কর্মকর্তা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ মার্চ ২০২০, ০৯:২০ পিএম


দোয়ারায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নির্বাহী কর্মকর্তা

ছবি-প্রতিদিনের চিত্র

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

সোমবার (১৬ ই মার্চ) ১২টায় উপজেলা পরিষদের সম্মুখে দোয়ারাবাজার থানা রোডের আখড়া মার্কেটের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্যও প.প.কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি ভর্মন, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক আলাউদ্দিন।

উল্লেখ্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে করোনা ভাইরাস উপলক্ষে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Ads