সিলেটে করোনা ‘সন্দেহে’ লন্ডন ফেরত এক নারীর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ মার্চ ২০২০, ১২:৫৩ পিএম


সিলেটে করোনা ‘সন্দেহে’ লন্ডন ফেরত এক নারীর মৃত্যু

ছবি-প্রতিদিনের চিত্র

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাস সাসপেক্ট (সন্দেহে) লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন।

 শামসুদ্দিন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক রাত ৪টা ২৫ মিনিটে  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার আইইডিসিআর'র সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল বলে জানান আব্দুল খালেক।

জনা যায়, নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা।

Ads