সিলেটে যুক্তরাজ্য প্রবাসী নারী করোনা আক্রান্ত ছিলেন না

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ মার্চ ২০২০, ০৪:৪৮ পিএম


সিলেটে যুক্তরাজ্য প্রবাসী নারী করোনা আক্রান্ত ছিলেন না

ছবি - সংগৃহীত

সোমবার রাতে আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান,সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

তিনি বলেন, যুক্তরাজ্য ফেরত ওই নারীর মরদেহের মুখের লালাসহ বিভিন্ন নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি।

ডা. আলমগীর আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- জানতে মৃত্যুর আগেই ওই প্রবাসীর রক্ত, ঘাম ও লালার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট প্রকাশ করার কথা ছিল।

এ তথ্য জানার পর আশঙ্কামুক্ত হলো ওই প্রবাসীর পরিবার।

৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ওই নারী। ১৬ দিন পর জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট থাকায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার ভোরে আইসোলেশনে থাকার সময় তার মৃত্যু হয়। ওইদিনই নগরীর মানিকপীরের টিলায় তার দাফন হয়।

 

Ads