১৮টি বাসা বাড়া মওকুফ করে দিলেন সিলেটের মেয়র সহধর্মিনী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ০৬:১২ এএম


১৮টি বাসা বাড়া মওকুফ করে দিলেন সিলেটের মেয়র সহধর্মিনী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরীর সংগৃহীত ছবি


সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরী তাঁর বাসা বাড়া মওকুফ করে দেওয়ার ঘোষণা দিলেন। আজ বৃহস্পতিবার নিজ এলাকা সিলেটে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ১৮ পরিবারকে এক মাসের বাসাভাড়া মওকুফ করবেন বলে জানান তিনি।

গত ২৯ মার্চ মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সিলেটের শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের এবং নিম্ন মধ্যবিত্ত যেসব পরিবার বিভিন্ন বাসাবাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তাদের এক মাসের ভাড়াও মওকুফ করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

তার এই আহ্বানে কেউ সাড়া না দিলেও প্রথমে সাড়া দিলেন তার স্ত্রী সামা হক চৌধুরী। নিজের কলোনির ১৮টি ঘরের এক মাসের বাড়ি বাড়া মওকুফ করে দিলেন তিনি।

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীরর স্ত্রী সামা হক চৌধুরী 'দৈনিক প্রতিদিনের চিত্র' প্রতিনিধিকে জানান, 'বর্তমান খুব কঠিন সময়ের মধ্যে আমরা বাস করছি। আর এই সময়ে সবচেয়ে বেশি অসহায় সাধারণ মানুষ। কারণ সরকার ছুটি ঘোষণা করছে কর্ম নেই, সাধারণ মানুষের মানবিক দিকটা বিবেচনা করে আমার কুমারপাড়া এলাকার কলোনির সবার ভাড়াটিয়ার বাসার বাড়া মওকুফ করে দিয়েছি।

Ads