সিলেটে ২ চিকিৎসকসহ আরও ৬৫জন করোনায় আক্রান্ত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জুন ২০২০, ০৩:৪১ পিএম


সিলেটে ২ চিকিৎসকসহ আরও ৬৫জন করোনায় আক্রান্ত

ছবি- সংগৃহীত

নতুন করে সিলেটে আরও ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছে। এনিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ জনে।

মঙ্গলবার (২ জুন) সিলেটে দুই পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবের তথ্যানুসারে নতুন করে ৬৫ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুই চিকিৎসকসহ সিলেটের ২৬ জন এবং সুনামগঞ্জের ৩৯ জন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি  জানান, ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে আক্রান্তদের মধ্যে সিলেটের জকিগঞ্জের ও জৈন্তাপুরের ৫ জন করে ১০, বালাগঞ্জের ৪, ফেঞ্চুগঞ্জের ৩, দক্ষিণ সুরমা উপজেলা ১ জন এবং অন্যরা সিলেট সদরের।

Ads