সিলেটে বন্ধু’র এইডস্ বিষয়ক মতবিনিময় সভা
২২ নভেম্বর ২০২১, ১০:৪৮ পিএম
এইচআইভি সচেতনতামূলক সভায় উপস্থিতির একাংশ
সিলেট জেলার স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এইডস, হিজড়া এবং যৌন বৈচিত্রময় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মে জয় দত্ত, শহর সমাজসেবা অফিসার আব্দ্ল্লুাহ আল জুবায়ের।
আরও উপস্থিত ছিলেন- জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট বিভাগীয় সিনিয়র রিপোর্টার মোশারফ হোসেন খানসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট ডিআইসি ম্যানেজার মো. জহিরুল ইসলাম, বাংলাদেশে হিজড়া ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা।
মি. জহিরুল ইসলাম বলেন, আমাদের সবার উচিৎ সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করা। অথিতিদের বক্তব্যে ডেপুটি সিভিল ডাঃ জন্মে জয় দত্ত বলেন, এইচআইভি এমন একটি ভাইরাস যার দ্বারা একবার আক্রান্ত হয়ে গেলে আর নির্মূল হয় না, সারা জীবন এ ভাইরাস নিয়ে চলতে হয় এবং নিয়মিত চিকিৎসার আওতায় না থাকলে অকাল মৃত্যু হয়। তাই আমাদের সবার উচিৎ এইচআইভি প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার জজ কোর্ট সিলেট, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, সংবাদিক সাত্তার আজাদ, হিজড়া প্রতিনিধি সুক্তা হিজড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত সকলেই এইচআইভি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা ও সহযোগিতা চালিয়ে যাবার জন্য ঐক্যমত পোষণ করেন।
ও/এফ






















