রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরীর সাথে তৈয়ব আলী ডিগ্রি কলেজের মতবিনিময়
২৮ নভেম্বর ২০২১, ১২:১৮ এএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেছেন- দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
দেশের প্রতি টান ও ভালোবাসার জন্য প্রবাসীরা সাধ্যমতো হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। প্রবাসে থাকলেও বৃহত্তর জৈন্তার উন্নয়নে অবদান রাখতে সীমিত সামর্থের মধ্যে কাজ করে যাচ্ছি।
শনিবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু তার সাথে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন।
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক বীনা রানী সরকার, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, শাহানা বেগম, তপন কুমার নাথ, খসরু নোমান শফিকুল ইসলাম, প্রভাষক হেলাল উদ্দিন সবুজ, আফরিন সুলতানা সোমা, হোসেন আহমদ আম্বিয়া, আনোয়ার হোসেন ও লাইব্রেরীয়ান কবির আহমদ প্রমুখ।
পরে রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু কলেজের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং কলেজের দাতা সদস্য হিসেবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অঙ্গীকার করেন। কলেজের পক্ষ থেকে এ সময় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী।





















