সকল দলের অংগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই- ইসি
২৮ আগস্ট ২০২২, ০৪:২০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, সকল দলের অংগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধোঁকাবাজির কোনো সুযোগ নেই, ইভিএমের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হবে।
শনিবার (২৭ আগস্ট) বিকালে সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ইসি বলেন, বিকাল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কমিয়ে দিয়ে বুথ সংখ্যা বাড়িয়ে দেয়া হবে।
তিনি আরো বলেন, ‘ইভিএম’র মাধ্যমে আমরা চার শতাধিক নির্বাচন করেছি। কোথাও কোনো অভিযোগ ছিল না। কেবল আঙ্গুলের ছাপে কিছুটা সমস্যা হয়েছে; যা সমাধান করার জন্য কাজ করা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।
















