আনুষ্ঠানিক ফলাফল

বিএনপি ২১২, জামায়াত ও এনসিপি ৭৭ এবং স্বতন্ত্র ৮

নয়ন তারা

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম


বিএনপি ২১২, জামায়াত ও এনসিপি ৭৭ এবং স্বতন্ত্র ৮


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০টার পর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে এবং জামায়াতে ইসলামী ৭৭ টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দল একত্রে ১১ দলীয় জোট গঠন করেছে।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস এক একটি আসন করে জয়ী হয়েছে। এছাড়া, সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছে, কারণ ওই এলাকার একজন প্রার্থী মৃত্যুবরণ করেছেন। আর চট্টগ্রামের দুটি আসনের ফলাফল হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেটভুক্ত করা হবে না, জানান ইসি সচিব। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সরওয়ার আলমগীর এবং আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

Ads