আলীকদমের পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেবা গ্রহীতা মেলা এডভোকেসি সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম


আলীকদমের পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেবা গ্রহীতা মেলা এডভোকেসি সভা

পরিবার পরিকল্পনা অধিদপ্তর উদ্যোগে আলীকদমের পরিবার পরিকল্পনা কার্যক্রমে ‘লং একটিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ্স এন্ড পারমানেন্ট মেথত’ বৃদ্ধি লক্ষ্যে সেবা গৃহীতা মেলা ২০১৯ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৪-২৫ সেপ্টেম্বার দুইদিন ব্যাপী আলীকদমে এই সেবা গ্রহীতা মেলা বাস্তবায়ন ও প্রচার সম্প্রসারণ  লক্ষ্যে রবিবার (১৫ সেপ্টেম্বার) সকালে আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই কর্মশালা হয়। আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম দিদারুল আলম কর্মশালায় স্বাগত বক্তব্যতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু কালাম। অনুষ্ঠানে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক এমরান হোসেন চৌধুরী, ডিস্ট্রিক কনসাল্টটেন্ট ডাঃ নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম দিদারুল আলম। এসময় আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিকেল অফিসার (এমসিএইচ এন্ড এফপি) ডাঃ বেলাল উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল- সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মংছিংপ্রæ সহ উপজেলা পঃ পঃ কার্যালয়ে অন্যান্য সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন পরিবার পরিকল্পনা বিভাগে অনেক উন্নত হয়েছে। আগের তুলানায় অনেক বেশী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে। বর্তমানে ফ্যামিলী প্লানিং লোকজন মানুষের বাড়িতে বাড়িতে যেতে হয় না, গ্রহীতারা নিজেদের উদ্যোগে ফ্যামিলী প্লানিং লোকজনকে খুজে সেবা নিতে আসে। এই সেবার মান আরো বৃদ্ধি করার জন্য জনগোষ্ঠীর গ্রাম পর্যায় প্রচার- প্রসার বাড়ানো ও তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসব বিষয়ে সেবা আমাদের নিশ্চিত করতে হবে।  

 

Ads