লামায় গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম


লামায় গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি-সংগৃহীত

বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে সাহ্নাংপ্রু মার্মা (৪৪) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। রবিবার (১৪) সেপ্টেম্বর ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বদুরঝিরি নয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। সাহ্নাংপ্রু মার্মা বদুরঝিরি নয়াপাড়ার বাসিন্দা ক্যচিংহ্লা মার্মার স্ত্রী। নিহত স্বামী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থালে গিয়ে লাশ উদ্ধার করে।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সাহ্নাংপ্রু মার্মা ও তার সাত বছর ববয়সী ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে কোন এক সময় সাহ্নাংপ্রু মার্মা ঘরের খুঁটির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রবিবার (১৫ সেপ্টেম্বার) ভোরে তার ছেলে ঝুলত অবস্থায় মাকে দেখতে পেয়ে তার পিতা ক্যচিংহ্লা মার্মাকে জানায়। ক্যচিংহ্লা মার্মা ঘরে গিয়ে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।পুলিশ গিয়ে ঝুলত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলত নারীর লাশ উদ্ধার করে।

আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, সাহ্নাংপ্রু মার্মার আত্মহত্যার কারন এখনো জানা যায়নি, লাশের প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Ads