নাসিরনগরে মসজিদে নিলামে একটি আম বিক্রি হল ৫০০০ টাকায়

সুজিত কুমার চক্রবর্তী

১০ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম


নাসিরনগরে মসজিদে নিলামে একটি আম বিক্রি হল ৫০০০ টাকায়

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ধরমন্ডলে মসজিদের ১টি আম ৫০০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার(৭ অক্টোবর)২০২৩খ্রিঃ উপজেলার ধরমন্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ শেষে নিলামে আমটি বিক্রি হয়। 

 

নামাজে আসা মুসল্লিরা জানান, ধরমন্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদের একটি আম গাছের একটি আম আল্লাহর নামে নিলামে ওঠে। নিলামে আমটি সর্বোচ্চ দরদাতা হিসাবে ধরমন্ডল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাই মিয়ার ছেলে মোঃ লিলু মিয়া ৫০০০ টাকায় ক্রয় করেন। 
 

এ ব্যাপারে ধরমন্ডলের বাসিন্দা  মুফতি ফখরুল ইসলাম  বলেন, আম বিক্রির টাকাটা মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

Ads