মাটিরাঙ্গায় রেশনের ২২ বস্তা গম জব্দ, দোকানিকে জরিমানা
১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছ গ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. ফয়েজ আহমেদ নামে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাটিরাঙ্গা বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব গম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে সরকারি রেশনের গম মজুদ রাখার বিষয়টি অভিযানে ধরা পড়ে। পরে দোকানটিতে থাকা ২২ বস্তা গম জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিককে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রেশনসহ বিভিন্ন সরকারি সহায়তার পণ্য অবৈধভাবে মজুদ, বিক্রি কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



































