জাতীয় পার্টির এমপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

মশিউর রহমান টুটুল

৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম


জাতীয় পার্টির এমপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

গামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ১৩৯ জামালপুর -২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী এ-র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার ৩০ ডিসেম্বর বিকালে  গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইসলামপু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা সভাপতি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের এমপি প্রার্থী জননেতা মোস্তফা আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক শাহাজাদা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, জামালপুর জেলা জাতীয় সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামপুর পৌরসভার জাতীয় পার্টির সভাপতি তারা মিয়া, পার্টির সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুল্লাহ, পৌরশহরে সভাপতি তারা মিয়াসহ অনেকেই বক্তব্য রাখেনে।

 

মোস্তফা আল মাহমুদ বক্তব্য বলেন, আমি মাটি ও মানুষের কল্যানের জন্য রাজনৈতিক করি। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধ বেকার সমস্যা সহ ইসলামপুরে স্বারবিক উন্নয়ন করবো। সরকারি বরাদ্ধ সঠিকভাবে ব্যায় করবো। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জঙ্গি মুক্ত, বন্যা মুক্ত ইসলামপুর গড়বো।

 

তাই আগামী ৭জানুয়ারি সংসদ নির্বাচনে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

Ads