ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা
০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
স্থানীয়রা জানান, দুর্বৃৃত্তরা ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামবে রেখে পালিয়ে যায়।
ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানান নেই। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















