ইসলামপুরে মাটি ধ্বংসে কুপ খনন শ্রমিক নিহত

মশিউর রহমান টুটুল

০৫ মে ২০২৪, ০৯:০৩ পিএম


ইসলামপুরে মাটি ধ্বংসে কুপ খনন শ্রমিক নিহত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুরে সেফটি ট্যাংকি খনন করার সময় মাটি চাপা পড়ে আজিম উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার (৫মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা পালপাড়া গ্রামের মৃত গেতুর ছেলে।

 

স্থানীয়রা জানান সে দীর্ঘ দিন থেকে কুপ খননের কাজ করে আসছে, গতকাল নাওভাঙ্গা রফিকুলের বাড়ীতে সেফটি ট্যাংকির জন্য কুপ খননের কাজ করতে রবিবার সকালে আজিম উদ্দিন সহ আরো দুজন শ্রমিক কুপ খনন কাজ শুরু করে, দুপুরের সময় মাটি ধ্বংসে পড়ে দুইজন শ্রমিক কুপে আড়কা পড়ে যায়,স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুজন শ্রমিক'কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়, হাসপাতালে নেওয়ার পথে আজিম উদ্দিন মারা যায়।

 

এব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, নাওভাঙ্গা গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুলের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি খনন সময় উপর থেকে মাটির চাপা পড়ে। এ খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা করে আজিম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।

Ads