কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম এম আল মামুন

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম


কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব’ প্রতিপাদ্যে কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে গুড নেইবারস্ বাংলাদেশ আয়োজনে আলোচনা সভা, গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস কুড়িগ্রাম সিডিপির প্রোগ্রাম ম্যানেজার রোমিও রতন গোমেজ  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নির্বাহী অফিসার সাইদা পারভিন বক্তব্যে তিনি বলেন নেপোলিয়ন বলেছিলেন ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব’। সুতরাং একথা অনস্বীকার্য যে, সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই প্রধান। সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার ভিত তৈরি করা গেলে তা আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর অসহায় শিশুকে শত প্রতিকূলতা পেরিয়ে মা-ই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মা বাবার ভূমিকাই অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- সিডিপির সভাপতি মোঃ আব্দুল গফুর চেয়ারম্যান যাত্রাপুর ইউনিয়ন পরিষদ, কুড়িগ্রাম। নিশিতা আক্তার সি,এম,সি সভাপতি যাত্রাপুর মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এন,এম শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার, এস,এম হাবিবুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার, গুডনেইবারস বাংলাদেশ, নেইচার এন্ড পিস ক্লাব সদসবৃন্ধ সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- সিডিপির রোমিও রতন গোমেজ ম্যানেজার।

উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন হেলথ অফিসার মোছা: মনিরা আক্তার। আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

Ads