জয়পুরহাটের কালাই উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি : আহত-৪ গরু ও নগদ টাকা সহ বাড়ির মালামাল লুট
২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম
ছবি প্রতিদিনের চিত্র বিডি
জয়পুরহাট জেলার কালাই উপজেলার চরবাখরা গ্রামে তছিমদ্দিন ফকির নামের এক গৃহস্বামীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে।এসময় ডাকাতেরা নারী নির্যাতন করেছে এমন অভিযোগ ও পাওয়া গেছে। এ খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে ,শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি করে। প্রায় ২ঘন্টা ধরে ডাকাতিকালে ডাকাতদল প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু,নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা,স্বর্ণালঙ্কার ও বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির এক গৃহবধুকে নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের মারপিটে আহত গৃহস্বামীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫),বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মা (১৫) কে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৫) কে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



























