জয়পুরহাট জেলা জামায়াতের ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালায় মাও: আব্দুর রহিম
২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টীম সদস্য মাও: আব্দুর রহিম বলেছেন, আগামী ২ জানুয়ারী হতে নতুন ভোটার তালিকায় নাম অন্তভুক্তির কাজ শুরু হবে। এতে জামায়াত নেতাকর্মীদেরকে যথাযথ ভূমিকা রাখতে হবে। ভুয়া ও দ্বৈত ভোটার তৈরি করতে যেন কেউ না পারে সেদিকে নজর দিতে হবে। সৎ যোগ্য লোকদের নির্বাচিত করতে জামায়াত নেতাকর্মীদেরকে মাঠে ময়দানে এখন হতে কাজ করতে হবে। তিনি শনিবার জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম।
জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, শহর আমীর মাও: আনোয়ার হোসেন, সদর আমীর মাও: ইমরান হোসেন, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, শ্রমিক কল্যাণের ফেডারেশনের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জামায়াত কর্মীদেরকে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে সমাজ কর্মী হতে হবে। তিনি বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কালোবাজারি, মুনাফাখোর, দূর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে জনকাংঙ্খা পূরণে এ সরকারকে কাজ করার আহবান জানান।

























