ফরিদপুরে বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৫, ১০:৫৩ এএম


ফরিদপুরে বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নিহত বেড়ে ৫

 

রিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো চারজন।

আজ বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চমুরদির বাবলাতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ওসি মো: আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মিজান (৪৮)। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

বাকি চারজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
 

Ads