বরিশালে রাস্তা সংস্কারের দাবিতে অভিনব মানববন্ধন

গাজী আরিফুর রহমান

১৪ জুলাই ২০২৫, ১১:৩১ এএম


বরিশালে রাস্তা সংস্কারের দাবিতে অভিনব মানববন্ধন


রিশাল নগরীতে চলাচলের অযোগ্য পোর্টরোড সংস্কারের দাবিতে রাস্তায় আনারস রোপন করে অভিনব মানববন্ধন করেছে।

রোববার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে ও পোর্টরোডের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। পরে তারা রাস্তায় আনারসের মুড়া রোপন করে।

বরিশাল পোর্টরোড ফল ও আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। ফলে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

Ads