শরিক ও জোট নেতাদের সঙ্গে আজ সন্ধ্যায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

নয়ন তারা

২০ জুলাই ২০২৬, ০৮:২০ এএম


শরিক ও জোট নেতাদের সঙ্গে আজ সন্ধ্যায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

 

যুগপৎ আন্দোলন ও সংগ্রামের শরিক দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে ঠিক কোন কোন দল অংশগ্রহণ করছে কিংবা বৈঠকের মূল আলোচ্যসূচি কী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে।

 

Ads