বাঁশবাড়িয়া ইউনিয়ন স্পোর্টিং ক্লাব'র কমিটি গঠন; সোহাগ সভাপতি, সাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
পটুয়াখালী জেলার দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নে তরুণ-যুবকদের সবচেয়ে বড় প্লাটফর্ম "বাঁশবাড়িয়া ইউনিয়ন স্পোর্টিং ক্লাব" এর ৫১ সদস্য বিশিষ্ট (আংশিক) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ৬ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
আজ রোববার (৭ সেপ্টেম্বর ) সংগঠনের প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দফতর সম্পাদক মো: নাহিদ হোসেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া, সভায় আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত "বাঁশবাড়িয়া ইউনিয়ন স্পোর্টিং ক্লাব" এর নতুন কার্যনির্বাহী কমিটিতে মো: নাজমুল ইসলাম সোহাগ সভাপতি ও মো. আব্দুল্লা আল সাকিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ৬ সদস্যের সম্মানিত উপদেষ্টা মন্ডলীরা হলেন- মো: এনায়েত করিম (ফারুক), মো : আ.ন.ম বজলুর রশিদ হাওলাদার, মো: আসাদ আকন্দ, মো: রিয়াজুর রহমান রিয়াজ, কাজী জিয়াউর রহমান, মো: মাসুদ রানা মিরাজ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- ‘‘মোঃ শফিকুল ইসলাম - সিনিয়র সহ-সভাপতি, মোঃ রিপন হোসেন- সহ-সভাপতি, মোঃ রুবেল শিকদার- সহ-সভাপতি, মোঃ রাকিবুল ইসলাম রকিব-সহ-সভাপতি, মোঃ নিজাম উদ্দিন- সাংগঠনিক সম্পাদক, এস এম মোর্শেদ মুকিত- কোষাধ্যক্ষ, মেহেদী হাসান সবুজ-ক্রিড়া বিষয়ক সম্পাদক, মোঃ নাহিদ হোসেন- দপ্তর সম্পাদক, মোঃ শাহীন - প্রচার সম্পাদক, মোঃ অসিম উদ্দিন- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ আল আমিন- আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সোহেল মাহমুদ- ১নং সদস্য প্রমূখ।’’



















