বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৭ মার্চ ২০২৬, ১২:৪৬ এএম
নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্যতম সক্রিয় সংগঠন 'বড়াল প্রেসক্লাব'-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ মোল্লা কমিউনিটি সেন্টারে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াল প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জামান মাসুদ লিটু। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা তার বক্তব্যে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা যেন সবসময় সত্যের পথে থেকে সাধারণ মানুষের কথা বলতে পারি, সেই শক্তি অর্জনের জন্যই আমাদের এই ঐক্য।" সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আহমেদ ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আয়নুল হক।
এ সময় বড়াল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক মিলনমেলা পরিলক্ষিত হয়। উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার। এছাড়াও কার্যনির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জামান বিদ্যুৎ, আমজাদ হোসেনসহ স্থানীয় সংবাদিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।
ইফতারের ঠিক পূর্বমুহূর্তে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ওই মোনাজাতে নবগঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের সুস্বাস্থ্য এবং সফল নেতৃত্ব কামনা করে প্রার্থনা করা হয়, যেন তাঁরা দেশের মানুষের সেবায় সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারেন।
একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি, শান্তি এবং দেশজুড়ে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা ও মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
































