মিনায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৫, ০৮:৩৩ পিএম


মিনায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু

প্রতিদিনের চিত্র ডেক্স :: সৌদি আরবে হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ৭১৭ জন হাজি। আহত হয়েছেন প্রায় ৮০৫ জন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এই তথ্য নিশ্চিত করেছে। মক্কায় ক্রেন ভেঙে শতাধিক ব্যক্তির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই দুর্ঘটনা।

মাত্র ১৩ দিন আগে মক্কায় ক্রেন ভেঙে নিহত হন ১০৭ জন। এর রেশ কাটতে না কাটতেই আবারো দুর্ঘটনা মিনায়।

বৃহস্পতিবার মক্কা থেকে ৪ কিলোমিটার দূরে, জামারাত সেতুর ওপর দাঁড়িয়ে, হজের শেষ গুরুত্বপূর্ণ ধাপ শয়তানকে পাথর নিক্ষেপ করছিলেন হাজীরা। এ সময় শুরু হয় হুড়োহুড়ি।

এখনও হতাহতদের সরিয়ে নেয়ার কাজ করছেন প্রতিরক্ষা বিভাগের প্রায় ৪ হাজার সদস্য। ২ শতাধিক অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে আহত মানুষের সংখ্যা। এদিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো মক্কাজুড়ে।

এ বছর হজ পালন করছেন বিশ্বের দেড় শতাধিক দেশের ২০ লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশি এক লাখ ৬ হাজার।

Ads