সিরিয়ায় এবার ফ্রান্সের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৮ এএম


সিরিয়ায় এবার ফ্রান্সের বিমান হামলা

প্রতিদিনের চিত্র ডেক্স :: সিরিয়ায় প্রথমবারের মত বিমান হামলা করেছে ফ্রান্সের বিমান বাহিনী। ফ্রান্সের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয় এ হামলার মাধ্যেমে আঞ্চলিক সহযোগীদের সাথে ফ্রান্স সমন্বয় করছে।

রোববার দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে এ হামলার বিষয়ে নিশ্চিত করা হয়। বলা হয়েছে, ফ্রান্স জঙ্গিঘাঁটিগুলো চিহ্নিত করে এ হামলা চালাচ্ছে। এর আগে তারা বেশ কিছু দিন শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করে।

সিরিয়ার ওই সব জঙ্গিঘাঁটি অঞ্চলে সহযোগী রাষ্ট্রসমূহের সহায়তায় ফ্রান্স এ হামলার সমন্বয় করছে। ইতোপূর্বে ইরাকে আইএস’র লক্ষ্যবস্তুতে হামলা করেছিল দেশটি। সূত্র: বিবিসি

Ads