আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বোমা হামলায় নিহত ৯ : আহত ৫০
২৮ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৪৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক।
পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাকটিকা প্রদেশে রবিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান। দৃশ্যত স্থানীয় সরকারের যেসব সদস্য খেলা দেখছিলেন তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
গত বছর একই প্রদেশে একটি ভলিবল ম্যাচে বোমা হামলায় অন্তত ৫০ জন লোক নিহত হয়। তালেবান সর্বশেষ এ হামলার কথা অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স

























