ভারতের আসামে নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০১৫, ০২:২৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: ভারতের আসামের কোলোহি নদীতে নৌকাডুবে মারা গেছেন কমপক্ষে ৫০ জন যাত্রী। নিখোঁজ রয়েছে আরও অসংখ্য।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীদের ভাড়ের কারনে নদীর মধ্যখানে গিয়ে বন্ধ হয়ে নৌকার ইঞ্জিন। ওই সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কামরূপ জেলার ডেপুটি কমিশনার বলেন, ‘কত জন যাত্রী নিহত হয়েছেন তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
আসামের রাজধানী গুহাটি থেকে এরই মধ্যে যাত্রীদের উদ্ধারে ন্যাশনাল ডিফেন্স রিজার্ভ ফোর্স পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্র জানিয়েছে, অনেক যাত্রী সাঁতরে নদী তীরে পৌঁছেছেন। তবে এখনো নিখোঁজ রয়েছে অসংখ্য। ২৫০ থেকে ৩০০ জন যাত্রী ছিল ওই নৌকাটিতে।

























