বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪ : আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০১৫, ০৩:১৪ পিএম


বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪ : আহত ৬০

প্রতিদিনের চিত্র ডেক্স :: ইরাকের রাজধানী বাগদাদের কাদিমিয়া ও হুরিয়ায় ২টি আত্মঘাতী বোমা হামলার অন্তত ২৪ জন নিহত ও  ৬০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সময় শনিবার দুপুর আড়াইটার দিকে বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত জেলা কাদিমিয়া ও হুরিয়ায় এ হামলা দু’টির ঘটনা ঘটে বলে।

পুলিশের এক কর্নেল সংবাদমাধ্যমকে বলেছেন, কাদিমিয়ায় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হুরিয়ার হামলাটি চালিয়েছে একজন আত্মঘাতী হামলাকারী। ইসলামিক স্টেট (আইএস) উভয় হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এর আগে চলতি বছরেও ইরাকের রাজধানী বাগদাদের আদান স্কয়ারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। সে সময় ওই হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

Ads