দক্ষিণ সুদানে তেল-ট্যাংকারে বিস্ফোরণে নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৫, ০২:০০ এএম


দক্ষিণ সুদানে তেল-ট্যাংকারে বিস্ফোরণে নিহত ১৭০

প্রতিদিনের চিত্র ডেক্স :: দক্ষিণ সুদানে একটি তেল-ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭০ জন নিহত হয়েছে। ট্যাংকারটি থেকে লোকজন যখন তেল সংগ্রহ করছিল এ সময় হঠাৎ ট্যাংকারটি রাস্তা থেকে সরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

বুধবার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই মুখপাত্র নিহতের সংখ্যা ৮৫ বলে উল্লেখ করলেও সেখানকার অন্য কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে।

ট্যাংকারটি দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইকোয়াটোরিয়া অঞ্চলের দিকে যাচ্ছিল।

Ads