ক্রোয়েশিয়া সাতটি পয়েন্ট বন্ধ করে দিল

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৫, ০৪:২৯ পিএম


ক্রোয়েশিয়া সাতটি পয়েন্ট বন্ধ করে দিল

প্রতিদিনের চিত্র ডেক্স:: প্রাণ বাঁচাতে সার্বিয়া থেকে আসা হাজার হাজার শরণার্থীদের চাপ সামলাতে না পেরে সার্বিয়ার সঙ্গে অর্ন্তভুক্ত সীমান্তের সাতটি পয়েন্ট বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। সার্বিয়া থেকে যেভাবে শরনার্থী আসতেছে তাতে করে  সীমান্তের ট্র্যাফিক বন্ধ ঘোষণা করা করা ছাড়া উপায় ছিল না বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব-এর সরকার বলেছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরনার্থী গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ, তাদের পূনর্বাসন করার মত পর্যাপ্ত জায়গা তাদের নেই। মানবিক হলেও অনাকাঙ্খিত অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা নামানোর জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার।

যে সব অভিবাসী ইতোমধ্যেই ক্রোয়েশিয়ায় মধ্যে ঢুকে পড়েছে তাদেরকেও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবদেন করতে হবে জানিয়েছেন ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আর যারা আবেদন করবেন না তাদেরকে অবৈধ অভিবাসী বলে বিবেচনা করে পরবর্তীতে আইনী পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছেন।

এই মানবতা বিপর্যয়ে ক্রোয়েশিয়া থেকে রেলযোগে স্লোভেনিয়ার ভেতর দিয়ে যাবার পথে বড় একটি শরনার্থী দলকে আটকে দিয়েছে স্লোভেনিয়া। স্লোভেনিয়া পুলিশের এক মুখপাত্র ভেসনা ড্রোল বলেছেন, প্রায় ২০০ শরনার্থীকে নিয়ে যাবার সময় দেশটির সীমান্ত শহর দোবোভা’র রেলস্টেশনে রেলগাড়িটিকে থামিয়ে দিতে বাধ্য করা হয়। এই ২০০ জন শরণার্থী এখন মানবেতর জীবন পার করছে স্লোভেনিয়াতে।

সূত্রঃ বিবিসি

Ads