পূনঃরায় তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ভূমিকম্প পুনঃরায় আঘাত হেনেছে তাইওয়ানে। ৫ মাত্রার এই ভুমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
১৮ ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবার তাইওয়ানের স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে এবং বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট দেশটির তাইতুয়ং শহরে ভূমিকম্পটি আঘাত হানে।
গত কিছুদিন আগে ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৭তলা একটি ভবনসহ অনেক ভবন ধসে পড়ে এতে ভবনটির নিচে বহু মানুষ চাপা পড়ে হতাহত হয়।
গনমাধ্যমে খবরে জানা যায় শেষ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে সর্বমোট ১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।



















