ইউক্রেনীয় ১১শ সেনা হতাহত, দাবি রাশিযার

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে ২০২৬, ০৯:২৮ এএম


ইউক্রেনীয় ১১শ সেনা হতাহত, দাবি রাশিযার

 

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় বড় ধরনের সাফল্য দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত একদিনে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১,১১৫ জন সেনা হতাহত হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী সামরিক অবস্থানেও তীব্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা তাস জানায়, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানায়, বিশেষ সামরিক অভিযান অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১১৫ সেনা।

বিবৃতিতে বলা হয়, ব্যাটলগ্রুপ নর্থ জোনে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৫৫ সেনা নিহত বা আহত হয়েছেন। ব্যাটলগ্রুপ ওয়েস্ট জোনে এ সংখ্যা ১৮০-এর বেশি। এছাড়া ব্যাটলগ্রুপ সাউথ ও সেন্টারের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর যথাক্রমে ১৬০-এর বেশি এবং ২৮০-এর বেশি সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

এদিকে ব্যাটলগ্রুপ ইস্ট জোনে ইউক্রেনের ২৮৫-এর বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ডনেপ্র গ্রুপ জোনে হতাহতের সংখ্যা ৫৫ জন পর্যন্ত ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, স্ট্রাইক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী মোতায়েন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল-ট্যাকটিক্যাল এভিয়েশন, স্ট্রাইক মানববিহীন আকাশযান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি বাহিনী ইউক্রেনীয় সশস্ত্র গঠন ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থানসহ মোট ১৬৪টি জেলায় ড্রোন সংযোজন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

 

Ads