খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের আদালত সড়কের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

Ads