সারাদিনের সংঘর্ষে: গুরুত্বর জখম হয়ে আহত হয়েছে ২০ জনের অধিক সাংবাদিক
২৮ অক্টোবর ২০২৩, ১১:২১ পিএম
রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে দুষ্কৃতকারী এবং পুলিশের মধ্যকার সংঘর্ষে ২০ জনের অধিক সাংবাদিক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর)সারাদিনের সংঘর্ষের ঘটনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন যারা :
দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, নিউ এইজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, প্রতিদিনেরচিত্র বিডি ডট কমের বিশেষ প্রতিনিধি সহিদুল ইসলাম, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফ।
কালবেলার জ্যৈষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য ভাষ্যমতে, কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্য় চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহকালে দুষ্কৃতকারীরা রাফসানের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। সাংবাদিকদের অনেকের অবস্থা গুরুতর।


























