মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন উপদেষ্টা শারমীন

নয়ন তারা

২১ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম


মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন উপদেষ্টা শারমীন

 

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আজ দুপুর ১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার।

আজ এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার এবং সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Ads