আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন: সিইসি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম


আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন: সিইসি

কাজী হাবিবুল আওয়াল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ‘আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি আরো বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আওয়াল বলেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছ, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।’

ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।’ 

Ads