কুমিল্লার বুড়িচং এ বন্যাদুর্গত ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিলো বিজিবি

নয়ন তারা

২৭ আগস্ট ২০২৪, ০৯:২১ এএম


কুমিল্লার বুড়িচং এ বন্যাদুর্গত ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিলো বিজিবি

 

বিজিবি'র মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচং এ ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে।

সোমবার (২৬ আগস্ট ) দিনব্যাপী ‘বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা’-এর তত্ত্বাবধানে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়ে। মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মেজর শাহ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। 

 

Ads