সরাইলে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান হুমায়ুন গ্রেফতার

মোঃ আতিকুল ইসলাম

২১ অক্টোবর ২০২৪, ১২:১৬ পিএম


সরাইলে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান হুমায়ুন গ্রেফতার

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুন্টা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির'কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা'র সরাইল টু অরুয়াইল সড়কের বি আর ডিসি সিএনজি স্টেশন এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হুমায়ুন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল থানার এসআই মোঃ রহমান সঙ্গীয় ফোর্স'সহ অভিযান পরিচালনা করে চেয়ারম্যান হুমায়ুনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১৪৩/১৪৭/৩০২/১১৪/ ১০৯/৩৪ ধারায় সরাইল থানায় মামলা রয়েছে।

 

 

Ads