সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান
২৮ মে ২০২৫, ০৪:৪১ পিএম
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আজ বুধবার (২৮ মে) সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা।


















