করোনা ভাইরাস ও ঈদে অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ
২২ মে ২০২০, ০৪:২৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা ভাইরাস ও ঈদে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করলেন মেডিকেলে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় হাসপাতাল রোর্ডে তিনি তার ব্যাক্তিগত উদ্যােগে ১০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল খালেক, সংসদ সদস্যের পিএস আব্দুর রশিদ, ডা. হাসান মাহমুদ,সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, সাংবাদিক আশিক মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।
এসময় ডা. হাসান মাহমুদ বলেন, আমি নিজ উদ্যোগে আমার সাদ্যমত অসহায়দের জন্য নগদ অর্থ দিয়েছি। সমাজের বির্ত্তবানরা এভাবে এগিয়ে এলে বঞ্চিত অসহায় মানুষর কষ্ট লাগব হত।





















