মাধবপুরের ধর্মঘরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ ক্লাবের ত্রাণ বিতরণ
২৩ মে ২০২০, ০৯:৩১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ ক্লাবের উদ্যোগে বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সম্মুখে খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও প্যাকেট দুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধর্মঘর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ ক্লাবের সভাপতি হাজী আলী আশরাফ খান, সহ-সভাপতি শামসুল ইসলাম ও আব্দুল মমিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছায়েব আলী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধক্ষ্য কাজী আশরাফ হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ ক্লাবের সদস্যবৃন্দরা।
















