শাহবাগে বাসে আগুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম


শাহবাগে বাসে আগুন

ছবি- সংগৃহীত।

 

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার রুমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

Ads