আমরা ধানমন্ডিবাসী'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
০৭ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
মুসলিম উম্মাহর জন্য- সংযম, আত্মশুদ্ধি আর পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের অবারিত সুযোগ নিয়ে সমাগত হয়েছে পবিত্র মাহে রমাদান। রহমত, বরকত ও নাজাতের এই মাসে মানবজাতির হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে নাজিল হয়েছে পবিত্র কুরআন। সিয়াম সাধনার এই পুণ্যময় আবহে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন কর ‘আমরা ধানমন্ডিবাসী’।
১৬ই রমজান (১৪৪৭ হিজরি), ৭ই মার্চ, শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ ‘ভেলিজ মাল্টিকুইজিন রেস্টুরেন্টে’ এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
‘আমরা ধানমন্ডিবাসী’-র উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় দেশ-বিদেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন একত্রিত হয়েছেন। এক নিরাপদ পরিবেশ, জনস্বাস্থ্য সচেতনতা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।"
সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলিম জাহান সিয়াম সাধনায় মশগুল, এ মাসের বিশেষ গুরুত্ব তুলে ধরে দোয়া ও ইফতার মাহফিলে ভিন্ন সেবামূল কর্মসূচি উৎযাপিত হয়ে থাকে।
পবিত্র মাহে রমাদান উপলক্ষে" "আমরা ধানমন্ডিবাসী" উদ্যোগে এক আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বন্ধনের দৃঢ়তা ও নিরাপদ পরিবেশ,সুস্বাস্থ্য ও দেশ -বিদেশের শিল্প উদ্যোক্তা সহ বিভিন্ন,সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধানমন্ডিবাসীর সাধারণ সম্পাদক কাজী নুর মোহাম্মদ বাপ্পির শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে সংগঠনের সভাপতি দিদার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন, অ্যাডভান্সড গ্রুপের পরিচালক- মাহমুদ হাসান ফয়সাল, ধানমন্ডি সোসাইটির অর্থ সচিব মোহাম্মদ সাদুূউল্লাহ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি- আমিনুল ইসলাম টুববুস, আদি দেশী খাদ্য পূর্ণ উদ্ধার আহরোণের স্বত্তা অধিকারী- মেহেরুন্নেসা শাহেলী, আমার বার্তা এবং প্রতিদিনের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার, মোহাম্মদ আলী আবির, এপেক্স অফ ডাটা প্যাসিফিকের সেক্রেটারি সাইফ সিদ্দিক, মাই ফার্মা স্বত্বাঅধিকারী রাজিকুল হাসান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট প্রোডিউসার রোহান, শিক্ষা বিষয়ক সম্পাদক তাসনীম খেয়া, আরিফুর রহমান ভূঁইয়া, শিশুদন্ত চিকিৎসক ডা:সুমাইয়া, Uc sports 2 এর সামিউল আজিম, তরুণ কণ্ঠশিল্পী ফারাবি নয়ন, নারী উদ্যোক্তা নিশা রহমান, তানিয়া তালুকদার রেহানা, মহিলা সম্পাদিকা ফাহমিদা ফেরদৌসী, কোষাধক্ষ্য ইব্রাহিম খলিল, ছন্দা ফুডের কর্ণধার শাহিনা সুলতানা ছন্দা, মোঃ সজিবুল ইসলাম মুন্সী, মানব অধিকার কর্মী আনোয়ার হোসেন সহ আরো অনেকেই নতুন পুরাতন সদস্যদের মেলবন্ধন উপস্থিত মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
























