রাজশাহীতে ভোগান্তি ছাড়া মিলবে ভারতের চিকিৎসা ভিসা

সাকিবুল ইসলাম স্বাধীন

০২ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম


রাজশাহীতে ভোগান্তি ছাড়া মিলবে ভারতের চিকিৎসা ভিসা

ছবি- সংগৃহীত।

 

সহজে ও দ্রুত সময়ের মধ্য রোগী ও তার স্বজনদের মেডিক্যাল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন। ভারতীয় সহকারী হাইকমিশনে আবেদনকারীর কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই তাদের মেডিক্যাল ভিসা দেওয়া হবে।
 

রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জয়েন করার পর কমেছে জনগণের ভোগান্তি। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে দালাল চক্র। অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন মনোজ কুমার।

 

তিনি বলেন, রাজশাহীতে তাঁর যোগদানের ২ বছর পূর্ণ হতে চলেছে। তিনি মনে করেন, এই সুন্দর (রাজশাহী) শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে দুই বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই যাদের আবেদনপত্র আমার দফতরে পৌঁছাই, যাচাই-বাছাই শেষে পরের কার্যদিবসে ভিসা দিয়ে দেওয়া হয়।
এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার ।

 

তিনি আরো বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 

ভারতের যে কোনও ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর যাচাই-বাছাই সম্পূর্ণ তথ্য সঠিক থাকলে পরদিন ভিসা দিয়ে দেওয়া হয়।

Ads